ছাত্রলীগের মহাসমাবেশেকে ঘিরে ১০টি বিশেষ ট্রেন

0
35

‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্রসমাবেশ আখ্যা দিয়ে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রলীগ। এর পরদিন ২ সেপ্টেম্বর শনিবার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। দুইটি সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্র সমাবেশ ও সুধী সমাবেশ সফল করতে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর শনিবার এই দুই দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকামুখী ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

১ সেপ্টেম্বর ছাত্রলীগের মহাসমাবেশ উপলক্ষে সারা দেশের মধ্যে শুধু গফরগাঁও উপজেলার জন্য এক জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। এছাড়া ২ সেপ্টেম্বর আগারগাঁওয়ের সুধী সমাবেশের জন্য ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র গফরগাঁও উপজেলার জন্য জন্য এক জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। এদিন দেশের অন্যান্য ৮টি এলাকা থেকে আরও ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে।

ট্রেনগুলোর সময়সূচি :

১ সেপ্টেম্বর

স্পেশাল-১ : ট্রেনটি গাফরগাঁও থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে তেজাগাঁও পৌঁছাবে সকাল ১০টা ৫০ মিনিটে। একইদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তেজগাঁও ছেড়ে গফরগাঁও পৌছাবে রাত ৮ট ২০ মিনিটে।

১ সেপ্টেম্বর

স্পেশাল-১ : ট্রেনটি গাফরগাঁও থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে তেজাগাঁও পৌঁছাবে সকাল ১০টা ৫০ মিনিটে। একইদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তেজগাঁও ছেড়ে গফরগাঁও পৌছাবে রাত ৮ট ২০ মিনিটে।

স্পেশাল-২ : ট্রেনটি নরসিংদী থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে তেজাগাঁও পৌঁছাবে সকাল ১০টায়। একইদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তেজগাঁও ছেড়ে নরসিংদী পৌছাবে রাত ৭ট ৪০ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here