মার্কিন প্রতিনিধিদল ইতিবাচক, কথাবার্তা পজিটিভ: ওবায়দুল কাদের

0
62

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে, তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়, বায়াস মনে হয়নি।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধি দল। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘সরকার দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। তবে সংবিধানের বাইরে কিছুই করা সম্ভব নয়। দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। এটাই তাদের জানানো হয়েছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপিসহ বিভিন্ন দল যা বলেছে, আমরা জবাবে তাদের জানিয়েছি। আইনের ভুল ব্যাংখ্যা ও তথ্যের সঠিকতা নিয়েও জানিয়েছি। এমন এমন গুজব তারা ছড়িয়েছে, তার জবাব তো আমাদের দিতেই হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here