বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

0
95

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার বলেন, রোববার দিবাগত রাত ১২টার পরপরই ১৫-২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

এ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যও ছিল বলে জানান শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।

তবে ডিবি পুলিশ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here