প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন বিজয়ীরা

অনলাইন ডেস্ক

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ দেওয়া হলো। এ বছর চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৭ বিভাগে ৩৩টি পুরস্কারে পেয়েছেন মনোনিতরা। সন্ধ্যা ৬টা থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এতে।

পুরস্কার দেওয়া শেষে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে আসবেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। এই শিল্পীদ্বয় ‘ও হে শ্যাম’, ‘আয় বৃষ্টি ঝেপে’ গানের সঙ্গে পারফর্ম করবেন। রয়েছে ঈগল ড্যান্স কোম্পানির কোরিগ্রাফিতে নুসরাত ফারিয়ার পারফরম্যান্স। এরপর রয়েছে অপু বিশ্বাস-তমা মির্জা, দীঘি-সায়মন, জায়েদ খান-আঁচল ও গাজী আবদুন নুর-সোহানা সাবার পরিবেশনা।

জায়েদ ও আঁচল খসরু ও রোজিনার সিনেমার গান ‘ও প্রাণের রাজা’, ‘ছেড়ো না ছেড়ো না হাত’-এ পারফর্ম করবেন বলে জানা গেছে। গাইবেন মমতাজ, বালাম-কোনাল, ইমরান-কনা, লিজা-সাব্বির ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

এ ছাড়া অভিনেতা মীর সাব্বির ও তারিন জাহান মঞ্চে উঠবেন। নোয়াখালী ও বরিশালের ভাষায় রয়েছে এই শিল্পীদ্বয়ের পরিবেশনা। অনুষ্ঠান শেষ হবে সাদিয়া ইসলাম মৌয়ের একটি দেশীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। এর নিদের্শনায় রয়েছেন কবিরুল ইসলাম রতন।

গতবারের মতো এবারও নাচ ও গানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। এবারের আয়োজনটি উপস্থাপনা করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন। যৌথভাবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের জন্য জয়া আহসান ও ‘শিমু’ চলচ্চিত্রের জন্য রিকিতা নন্দিনী শিমু। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু ও অভিনেত্রী রোজিনা। সর্বোচ্চ চারটি শাখায় পুরস্কার পেতে যাচ্ছে ‘শিমু’, তিনটি শাখায় পাচ্ছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular