বিএনপির ‘নির্যাতিত’ নেতাদের স্বজনদের মানববন্ধন

0
94

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত ও সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে দলটি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন তারা।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এ ছাড়া এতে সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা আমান ‍উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জহির উদ্দিন স্বপনসহ কেন্দ্রীয় কমিটির ১৫০ জনের বেশি নেতা কারাগারে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here