এবার ১৮৯৬ খেলোয়াড় খেলবে : কাদের

0
57

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ তারিখ লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। বিএনপি ও জামায়াতের সঙ্গে জনগণ নেই। ৭০ শতাংশ লোক দাঁড়িয়ে আছে, ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত। ৭ জানুয়ারি তারা খেলবে নাশকতা ও দুর্নীতির বিরুদ্ধে। সেদিন খেলা হবে, ফাইনাল খেলা হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রে আসতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, তারেক রহমান ভুয়া। তার কথায় আর আন্দোলন হবে না। ৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এটা বিদেশি সমীক্ষায় এসেছে। তাই যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, ভোট দিতে বাধা দিবে, তাদের প্রতিহত করা হবে। পঞ্চমবারের মতো জিতবে নৌকা।

ট্রেনে আগুন দেওয়া প্রসঙ্গে বলেন, এ ঘটনা ইসরাইলের হামলার সঙ্গে তুলনীয়। ইসরাইলীদের যে গণহত্যা ও শিশুহত্যা চলছে, সেই একই দৃশ্য আজ আমরা দেখেছি। তাদের ক্ষমা নেই। সকালে ঘুম থেকে উঠে কোরআন শরিফ পড়ে যিনি দিন শুরু করেন, তিনি হলেন শেখ হাসিনা। তিনি ইসরাইলের বিরুদ্ধে বলেছেন- নারী হত্যা বন্ধ করো, শিশু হত্যা বন্ধ করো। বিএনপি কী বলেছে? কিছু না, জামায়াতও বলে নাই, ওরা সব ভুয়া। সামনে আছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।

বিএনপির ২১ হাজার নেতাকর্মী জেলে নেই দাবি করে তিনি আরও বলেন, মিথ্যা কথা তারা বলে। আমি খবর নিয়েছি জেলে আছে ১১ হাজার। আজ জামিনে বেরিয়েছে ২ হাজার। ২১ হাজারের তথ্য ভুয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here