রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগির গ্রেপ্তার

0
63

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।

রিজভীকে উদ্দেশ করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করে। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করে। নির্বাচন বানচালের ঘোষণা দেয়।

তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করাসহ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here