প্রিয়াঙ্কার পথেই হাঁটছেন পরিণীতি

0
66

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পথেই কি হাঁটতে চান চাচাতো বোন পরিণীতি চোপড়া। গত ১৩ মে বাগদান সেরেছেন তিনি। এখন বিয়ের পালা। তাই কোথায় বিয়ে করবেন সেই স্থান বের করতে ব্যস্ত এই বলিউড অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে- চলচ্চিত্র এবং রাজনৈতিক অঙ্গনের দুজন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা গত ১৩ মে বাগদান সেরেছেন। চলতি বছরই তারা মালা বদল করবেন বলে জানিয়েছেন তারা। তবে বিয়ে করবেন কোথায় সেটা জানা যায়নি।

তবে অনেক দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিয়ের স্থান হিসেবে বলিউড তারকারা ভারতের রাজস্থানকেই বেছে নিচ্ছেন। তারা এ রাজ্যের কয়েকশ বছরের পুরোনো কোনো দুর্গ বা প্রাসাদকেই বেছে নিতে পছন্দ করছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, পরিণীতি তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শনিবার রাজস্থানের উদয়পুরে গেছেন।

উদয়পুরের দর্শনীয় জায়গা এবং প্রাসাদগুলোর খোঁজখবর নিচ্ছেন পরিণীতি বলে নিশ্চিত করেছেন রাজস্থানের পর্যটন দপ্তরের কর্মকর্তা শিখা সাক্সেনা।

আম আদমি পার্টির তরুণ নেতা রাঘব উদয়পুর যাওয়ার কথা ছিল কিন্তু এখন তিনি আগে যাবেন জয়পুরে।

প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়েও হয়েছিল রাজস্থানের যোধপুরের উমাইদ ভবনে। ২০১৮ সালে খ্রিস্টান রীতিতে প্রথমে বিয়ে করেন তারা, পরদিন হিন্দু রীতিতে বিয়ে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here