প্রধানমন্ত্রীকে হুমকি: নারী শক্তির বিক্ষোভ মিছিল

0
52

প্রখর রোদ, প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজারো নারীর সমাগম। বেশিরভাগ নারীর পরনে একই ডিজাইনের শাড়ি।
তারা চট্টগ্রাম-১১ বন্দর আসনের সংসদ সদস্য এমএ লতিফের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্বাধীনতা নারীশক্তির সদস্য।

শহর এলাকার মিনি বাস, বিআরটিসির দোতলা বাস, লোকাল গণপরিবহনসহ যে যেভাবে পেরেছেন বিকেল তিনটা থেকে জমায়েত হতে থাকেন জামালখানে।
দেখতে দেখতে হাজার পেরিয়ে যায়।

সোমবার (২৯ মে) বিকেলে নগরের জামালখান মোড়ের চিত্র এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে আসেন তারা।

বিকেল চারটায় সংসদ সদস্য এমএ লতিফের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। চেরাগি মোড়, আন্দরকিল্লা হয়ে মিছিলটি লালদীঘি মাঠে গিয়ে শেষ হয়।

নারীদের হাতে ছিল বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী আর এমএ লতিফের ছবি। প্লেকার্ডে লেখা ‘মৌলবাদ আর জঙ্গি বিএনপির সঙ্গী’। ব্যানারে লেখা- বাংলা মায়ের পবিত্র মাটি হতে দিব না আর জঙ্গি তৈরির ঘাঁটি, জাগালে তুমি জাতিকে উন্নয়নে মোরা আজিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here