চমেক হাসপাতালের পরিচালকের সাথে চট্টগ্রাম সমিতির রিয়াদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

0
80

সংগঠনের সভাপতি ডাক্তার শেখ মমতাজুল ইসলাম বাপ্পির নেতৃত্বে চট্টগ্রাম সমিতির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাৎ করেন। এসময় মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিচালক মহোদয় চট্টগ্রাম সমিতির পক্ষ হতে পানির মেশিন স্থাপনের কারণে রোগী ও রোগীর স্বজনদের উপকারের কথা স্বীকার করে চট্টগ্রাম সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও “চট্টগ্রাম সমিতি রিয়াদ” যে কোন ধরনের সাহায্য সহযোগিতা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের জন্য করার অনুরোধ জানান। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি রিয়াদ সভাপতি মানবিক ডাক্তার শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, এস্কান্দর সিকদার, রাশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, সহ-প্রচার সম্পাদক আজগর আলী রিমন, সাবেক রিয়াদ প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক আবুল কালাম ও সমবায় ব্যাংকের সাবেক পরিচালক এম হামিদ হোসাইন প্রমূখ। পরে মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যান সমিতির অফিসে সমাজ সেবা অধিদপ্তরের অফিসার ও রোগী কল্যান সমিতির সাধারণ সম্পাদক বাবু অভিজিৎ সাহা’র সাথেও কথা বলেন। রোগী কল্যাণ সমিতির পক্ষ হতে ক্যান্সার রোগী ও কিডনি ডাইলাসিস করতে আসা রোগীদের জন্য কিছু ওষুধ ও তাদের প্রয়োজনীয় কিছু জিনিসের কথা বললে চট্টগ্রাম সমিতি পাশে থাকার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here