সঠিক সময়ে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক সময়ে চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বইয়ের লেখক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন, স্মার্ট বাংলাদেশ নিয়ে এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার এই বইটিতে উপস্থাপন করেছি। সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন এই ইশতেহার তৈরি করি এবং যখন এর বাস্তবায়ন প্রক্রিয়া লিখি তখন আমাকে উন্নত দেশগুলোর এই প্রেক্ষাপটে উন্নয়নের কেন্দ্রবিন্দুগুলো নিয়ে স্টাডি করতে হয়েছে। তাদের কর্ম-পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়নের চিত্র তুলে ধরেছি।’

ড. হাফিজ মু. হাফিজ বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular