উন্নয়ন সংস্থার রাজনীতি করা উচিত না: পররাষ্ট্রমন্ত্রী

0
27

জাতিসংঘের উন্নয়ন সংস্থাগুলোকে রাজনীতি নয়, উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি আমিনা জে. মোহাম্মদের সঙ্গে একটি সেমিনার শেষেতিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিরোধী দল নালিশ-টালিশ করে। সে কারণে দেশের জনগণের কাছে তাদের আস্থা নেই। জনগণের প্রতি বিশ্বাস নেই। তাই তারা বিদেশিদের কাছে নালিশ করেন। এক সময় ব্রিটিশদের কাছে আমাদের দেশ ২০০ বছর পরাধীন ছিল। এ রকম ষড়যন্ত্রকারী সব সময় ছিল, এখনো আছে। তবে জনগণ আমাদের সঙ্গে আছে।’

আব্দুল মোমেন বলেন, ‘আমি জনগণকে আহ্বান জানাই, যারা দেশের ধ্বংস চায়, আপনারা তাদের বর্জন করুন। এ দেশের উন্নতি হলে দেশের যে-যেই মতের বা দলের হোক না কেন; তারও উন্নতি হবে। সুতরাং সবাই একসঙ্গে দেশের যাতে অনিষ্ট না হয়, বিদেশ থেকে ডেকে এনে যেন দেশের অনিষ্ট না করা হয়, সেই কাজটিই করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here