চলতি মাসে ঘূর্ণিঝড় ‘তেজ’ আসছে?

0
39

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসেই ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘তেজ’। এটি ভারতের দেওয়া নাম।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, ঘূর্ণাবর্তটি ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এর প্রভাব পড়বে। এ জেলাগুলোতে আগামী পাঁচদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কেবল অন্ধ্র প্রদেশই নয় এ ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার উপকূলীয় এলাকাগুলোতেও বেশ কয়েকদিন টানা বৃষ্টি হবে। ওড়িশার দক্ষিণের জেলাগুলোতে ভারি বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে বৃষ্টি হবে সামান্য।

এ ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে আগামী ৮ জুলাই শনিবার পর্যন্ত ভারি বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here