চট্টগ্রাম

অক্সিজেন কুয়াইশ সড়কে বাইক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত আহত-১

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাত হোসেন আলভী (১৮) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।শুক্রবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে হাটহাজারী থানাধীন ১৪নং শিকারপুর ইউপির ৯নং ওয়াডস্থ অক্সিজেন কুয়াইশ সড়কের বেল্লা বাপের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলভী বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩নং ওয়ার্ডের...

মিরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা সহ গ্রেফতার ২

নাশকতা মামলায় মিরসরাইয়ের ২ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দিন মাহমুদ...

আজম নাছিরের হুমকি-কর্মসূচিতে অনুপস্থিত নেতাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে

হরতাল-অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ বা মিছিল যেসব নেতা অনুপস্থিত থাকবেন তাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে বলে সর্তক করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি ওয়ার্ড বা থানা কমিটির অনুপস্থিত নেতাদের তালিকা করে...

অবরোধের নামে শিক্ষার পরিবেশ নষ্ট করছে বিএনপি

হরতাল-অবরোধের নামে নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে...

পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি বাঁশখালী আ. লীগ নেতার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। সোমবার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল-অবরোধবিরোধী সমাবেশে হুমকি দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি মার্কিন...