অক্সিজেন কুয়াইশ সড়কে বাইক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত আহত-১

0
269

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাত হোসেন আলভী (১৮) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।শুক্রবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে হাটহাজারী থানাধীন ১৪নং শিকারপুর ইউপির ৯নং ওয়াডস্থ অক্সিজেন কুয়াইশ সড়কের বেল্লা বাপের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলভী বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩নং ওয়ার্ডের নিদ্দা পাড়ার নুর আহম্মদ কোম্পানির বাড়ীর প্রবাসী ইকবাল হোসেনের পুত্র।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের বন্ধু আমরাফুল আলম (১৭) নামের আরও একজন। সে বর্তমানে অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।

গুরুতর আহত আশরাফুল আলম বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩নং ওয়ার্ডের হাজী পাড়ার জাফর মিস্ত্রী বাড়ীর প্রবাসীর শাহজাহানের পুত্র। সে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
হাটহাজারী মডের থানার আওতাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন,
শুক্রবার বিকাল মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ১৬-৩৭৬৫) নিয়ে দুই বন্ধু ইসরাত হোসেন আলভী ও আশরাফুল আলম অনন্যা আবাসিক এলাকার উল্লেখিত স্থানে ঘুরতে যায়। এসময় মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারনে রাস্তার স্পিড ব্রেকারে চালক আলভী বাইক নিয়ন্ত্র করতে না পেরে দুর্ঘটনা ঘটে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here