সরকারের নিষেধাজ্ঞা সত্যেও নিত্য পন্যের বাজার আবারও লাগামহীন

0
318

শেষ হয়ে গেছে রমজানের আগে শেষ জুম্মা। চলতি সপ্তাহে হচ্ছে মাহে রমজান। সৌদি আরবের মত অনেক মুসলিম রাষ্ট্রে এরই মধ্যে শুরু হয়ে গেছে সস্তায় পণ্য বিক্রির প্রতিযোগিতা। বাংলাদেশে প্রতি বছর দাম বাড়বে এটা এখন যেন নিয়মে পরিণত হয়েছে।

রমাদান লক্ষ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা এখন ব্যস্ত। কিন্তু বাজারে প্রায় সবকিছুর বিক্রি হচ্ছে চওড়া দামে। সরকার বাজার নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের পরও দুইএক জন ছাড়া সকল ব্যবসায়ীরা থাকছেন ধরাছোঁয়ার বাহিরে।

এবছরে সরকারের নানা উদ্যোগের পরও কোনো পণ্যের দাম কমার লক্ষণ নেই। উল্টো কিছু পণ্যের দাম বেড়েই চলছে নিয়ন্ত্রণহীনভাবে।

এরই মধ্যে খেজুর, চিনি, লেবু, সব ধরনের মাছ ও মুরগির দাম ক্রেতাদের নাগালের বাইরে। গরুর মাংস কেজিতেই বেড়ে গেছে প্রায় ১০০ টাকা। মহিসের মাংস চলছে কেজিতে ৮০০ টাকা। ছোলা, চিনি দামও বেড়েছে।

এ ছাড়া সবজির দাম কিছুটা কমলেও ইফতারি তৈরিতে ব্যবহৃত এমন সবজির দাম এখন বাড়তির দিকে। ব্যবসায়ীগনের সচেতনতা ও আন্তরিকতাই পারে এমন সমস্যার সমাধান, বলে মন্তব্য সাধারনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here