চট্টগ্রাম বিমানবন্দরে আটক ০১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ

0
213

চট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দরে আটক হয় ১২০০ গ্রাম স্বর্ণ। যার আনুমানিক বাজারমূল্য ০১ কোটি ২০ লক্ষ টাকা।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ছয়টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হতে আগত ফ্লাইটে আগত একজন যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং করে এবং দেহ তল্লাশি করে এসকল স্বর্ণ পাওয়া যায়।

এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দাপ্তরিক কাজের অংশ হিসেবে কাস্টমস হলে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হতে আগত যাত্রী মোহাম্মদ মোরশেদ এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার আনীত ব্যাগেজ স্ক্যানিং করা হয়।
এতে গোল্ডের মত প্রতিচ্ছবি দেখা যাওয়ায় এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে যাত্রীর ব্যাগেজ খোলা হয়।
ব্যাগেজের ভিতরে রক্ষিত COVAX High Pressure Washer ওজন অস্বাভাবিক হওয়ায় যাত্রীসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বর্ণকার কর্তৃক কাটার মেশিনের সাহায্যে কর্তন করা হয় এবং বিশেষভাবে লুকায়িত অবস্থায় COVAX High Pressure Washer এর Roller এর ভিতরে একটি দন্ডাকৃতি স্বর্ণপিন্ড পাওয়া যায় যা বাংলাদেশ জুয়েলারী সমিতি কর্তৃক সার্টিফাইড স্বর্ণকার দ্বারা পরীক্ষা করে একটি দন্ডাকৃতি স্বর্ণপিন্ড (মান ২৪ ক্যারেট এবং ওজন ১১০০ গ্রাম) এবং দেহ তল্লাশী করে ০২ (দুই)টি চুড়ি সদৃশ স্বর্ণ ও চারটি আংটি/রিং সদৃশ স্বর্ণ (মান ২২ ক্যারেট এবং ওজন ১০০ গ্রাম) মর্মে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের জন্য ডিএম মূলে আটক করা হয়।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here