নতুন পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে কানাডায় : কানাডা হাই কমিশনের কাউন্সেলর

0
193

বাংলাদেশের তৈরী পোশাকের অন্যতম গন্তব্য হচ্ছে কানাডা। পোশাক ছাড়াও অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে কানাডায়। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডা হাই কমিশনের কাউন্সেলর ডেব্রা বয়েস।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশে নিযুক্ত কানাডা হাই কমিশনের কাউন্সেলর ও সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ।

চেম্বার সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা ও বাংলাদেশ সরকার কর্তৃক বিনিয়োগের প্রদত্ত বিভিন্ন সুবিধা ব্যবহার করে চট্টগ্রামে অবস্থিত দেশের বৃহত্তম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল-বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ফুড প্রসেসিং, মেশিনারীজ, আইসিটি, শিপবিল্ডিং এবং অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন কানাডিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।

কাউন্সেলর ও সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস বলেন, বাংলাদেশের তৈরীপোশাকের অন্যতম গন্তব্য হচ্ছে
কানাডা। তৈরী পোশাক ছাড়াও অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে কানাডায়। সুযোগগুলোকে কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়ে চিটাগাং চেম্বার ও ট্রেড ফ্যাসিলেটেশন অফিস (টিএফওসি) একসাথে আলোচনা করবে বলে আশাবাদী।

এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করতে কানাডিয়ান হাই কমিশন চিটাগাং চেম্বারের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন।

দ্বিপাক্ষিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষিসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সে লক্ষ্যে গবেষণা ও ওয়ার্কশপ কনসালটেশন এবং দক্ষতা বৃদ্ধিতে উভয়দেশের কাজ করার সুযোগ রয়েছে।

এ সময় হাই কমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here