আ.লীগের শিল্প-বাণিজ্য উপ-কমিটির সদস্য হলেন সাকিফ আহমেদ সালাম

0
44

এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ–কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ৩১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির ঘোষণা আসে। ৮৫ সদস্যের কমিটিতে কাজী আকরাম উদ্দিন আহম্মেদকে চেয়ারম্যান ও মো. ছিদ্দিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। সাকিফ আহমদ সালাম প্রথমবারের মতো এই কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পোশাকশিল্প অনন্য ভূমিকা রেখে চলেছেন। চট্টগ্রামের এই শিল্পপতি ব্যবসার পাশাপাশি সফল ব্যবসায়ী, সমাজ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here