চট্টগ্রামে ডিমের বাজারে অভিযান

অনলাইন ডেস্ক

ডিমের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। এসময় ৭টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (১৬ আগস্ট) সকালে নগরের আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চট্টগ্রামে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়ের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular