ভারি বর্ষণে নগরের চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

0
68

ভারি বর্ষণে নগরের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভিতরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)

বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি। চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযান চলছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আনয়নকারীর দেওয়া তথ্যমতে, ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here