চট্টগ্রাম ৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নারীনেত্রী জিনাত সোহানা

0
47

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রামের নারীনেত্রী এডভোকেট জিনাত সোহানা চৌধুরী । রবিবার (১৯ নভেম্বর) সকালে তিনি মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছেন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন প্রত্যাশী জিনাত সোহানা চৌধুরী জানান, আমাকে দল মনোনয়ন দিলে আমি বোয়ালখালী তথা চান্দগাঁও ও বায়েজিদের আংশিক অংশের জনগণের জন্য সবটুকু উজাড় করে দিয়ে কাজ করবো। আমি মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী প্রচারণা, কওমিসহ সব ধরনের মাদ্রাসায় জাতীয় সংগীত পড়ানো, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধের গল্প তুলে ধরা সহ মাদ্রাসার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মুল ধারায় সম্পৃক্ত করার জন্য কাজ করেছি। তাছাড়া করোনাকালী সময়ে ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে করোনা আইসোলেশন সেন্টার গড়ে বিনামূল্যে সেবা ও তাহের নাহার ফাউন্ডেশনের হয়ে ৩৫০টিরও অধিক সেমি পাকা গৃহনির্মাণ করে দিয়েছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ।

উল্লেখ্য, এডভোকেট জিনাত সোহানা চৌধুরী সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য,চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ও উইমেন্স চেম্বার এন্ড কমার্সের সদস্যের পাশাপাশি ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পোশাক পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য হিসেবে কাজ করছেন।

অন্যদিকে জিনাত সোহানা চৌধুরীর স্বামী লায়ন মোহাম্মদ ইমরানও চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন। ইমরান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি। এর আগে দীর্ঘ সময় তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here