চট্টগ্রামে ভোটের সরঞ্জাম নেওয়া বাসে আগুন

0
673

দ্বাদশ সংসদ নির্বাচনের আগের দিন আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের মোহরা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক এলাকার চর রাঙামাটিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, “বাসটি পুলিশের রিকুজেশন করা। বাসটিতে করে মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ভোটের সরঞ্জাম নেওয়া হয়েছিল।”

বাসটি সড়কের পাশে পার্কিং করে রাখা অবস্থায় ছিল উল্লেখ করে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৭টার দিকে আগুন নেভায়।

ভোট ঘিরে শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু করেছে বিএনপি। এ কর্মসূচি শুরু হওয়ার আগের রাতে রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুনে প্রাণ গেছে চারজনের।

বিএনপির হরতাল-অবরোধের মধ্যে গত দুই মাসে প্রায় তিনশ যানবাহন নাশকতার শিকার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here