চট্টগ্রামের কর্ণফুলী গ্যাসে এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু

0
73

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়।প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।প্রতিদিন গড়ে ২৫০টির বেশি মিটার স্থাপন করবে । আবাসিকখাতে গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগরীর হালিশহর আবাসিক এলাকার একটি বাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাকলায়েন, প্রকল্প পরিচালক প্রকৌশলী নাহিদ আলম, উপ পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদ, টিম লিডার এম এ মান্নান প্রমুখ।

চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহক রয়েছে। ৬টি টিমে বিভক্ত হয়ে প্রতিদিন নগরীর বাসাবাড়িতে মিটার স্থাপনের কাজ চলবে। আবাসিক গ্রাহকদের লাইনগুলো প্রিপেইড মিটার স্থাপনের উপযোগী হলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাইজারে প্রিপেইড মিটার স্থাপন করে দেওয়া হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) প্রকল্প পরিচালক নাহিদ আলম বলেন, গতকাল থেকে আমরা ১ লাখ প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করেছি। নগরীর হালিশহর আবাসিক এলাকার একটি বাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে আমরা নগরীর জামালখান, চান্দগাঁও, কোতোয়ালী, খুলশী, নাসিরাবাদ, লালখান বাজার, আন্দরকিল্লা, চকবাজার, কাজীর দেউড়ি, পাঁচলাইশসহ বিভিন্ন আবাসিক এলাকায় গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে।
এর আগে ২০১৮ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের প্রথম ধাপে নগরের ৬০ হাজার আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here