মীরসরাই ছাত্রদল নেত্রী  নাদিয়া নুসরাত জামিনে মুক্ত

0
265

মীরসরাই সাবেক ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত জামিনে মুক্ত হয়েছে।আজ বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয কারাগার থেকে বের হন তিনি।সকাল থেকে বিএনপি, যুবদল ,ছাত্রদল,মহিলা দলের নেতা কর্মীরা জেল গেটের সামনে অপেক্ষা করতে থাকে।তারিকায় থাকা অন্য আসামীরা একের পর এক বের হয়ে আসতে থাকে ,কিন্তু বের হচ্ছেনা নাদিয়া নুসরাত।দুপুর ২ টার পর সে বের হয়ে আসলে তাকে জেল গেইটে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় নেতা কর্মীরা।জেল গেইটে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ,মহানগর মহিলা দলের চট্টগ্রাম নগরের যুগ্ম সম্পাদক জাহানারা বেগম,দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাত বেগম রিকু,চট্টগ্রাম উত্তর জেলার সাভাপতি জুয়েল সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


,
গত ১৪ জুন তারুণ্যের সমাবেশ শেষে রাতে নিজ বাসায় ফেরার পথে মিরসরাইয়ে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঘরে আটকিয়ে নির্যাতর ও শারীরিক হেনস্তা করে জোরারগঞ্জ থানার মামলা নং ৩(১২)২২, জি আর নং ২০৭/২২ ধারা :- ১৪৩/৩০৭/৩২৫ সহ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তদসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা মামলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।
এ ঘটনার পর সারা দেশে নাদিযর মুক্তির দাবীতে সভা সমাবেশ মিছিল অনুষ্টিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here