দেশবাসীকে ডা. শাহাদাত হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা

0
174

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

ত্যাগের মহিমায় ভাস্মর এ দিনে বিশ্ব মুসলিম উম্মাহ্’র সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করে ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় ডা: শাহাদাত হোসেন বলেন, ঈদুল আযাহার ত্যাগের মহান শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন শুভেচ্ছাবাণীতে আরও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুখ ও শান্তি কামনা করছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। আমরা প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি। কারণ, ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবার এগিয়ে আসা জরুরি।

তিনি আরও বলেন, প্রিয় দেশবাসী, হযরত ঈব্রাহীম (আ.) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করছি। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন ও অধিকার রক্ষার আন্দোলনে ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দূর্যোগ থেকে রক্ষা করেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আমাদের সকলের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here