বাঁশখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

0
50

চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে বাজে কটূক্তি করে ভিডিও ধারণ করায় মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ জুলাই) রাতে উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ শেখেরখীল ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র ।

জানা যায়, আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে নানা বাজে কটূক্তি ও অশালীন মন্তব্য করে ভিডিও ধারণ করে আসছিলেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রবিবার রাতে আরিফুল ইসলামকে আটক করে বাঁশখালী থানা পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো.কামাল উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে বাজে কটূক্তি করায় এক যুবককে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here