চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০

0
91

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় নুরুল আজিম রনি সহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। পরে আদালাত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।বিএনপির পক্ষ থেকে মামলাটি দায়ের করেছেন দলীয় কার্যালয় নাসিমন ভবনের কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন।

মামলার আসামিরা হলেন- নুরুল আজিম রনি (৪০), মনোয়ার আলম চৌধুরী নোভেল (৪৩), ওমর খৈয়াম তৈয়ব ৪০, গোবিন্দ দাস (২৫), মোহাম্মদ তুষার (২৫) ও ব্ল্যাক হৃদয় (২৪) সহ মামলায় ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিরা সকলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ হাসান আলী চৌধুরী।

অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী বলেন, চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় নুরুল আজিম রনিসহ ছয়জনের নামীয় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে চট্টগ্রাম মেট্রোপলিটন জুয়েল দেবের আলাতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here