চসিকের খোলা নালায় পড়ে কলেজছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নগরীর ১নং পাহাড়তলীর ইসলামিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. জামাল  বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের  ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, সকালে পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। যাওয়ার পথে মাথা ঘুরে পানিতে ডুবে থাকা নালায় পড়ে আর উপরে উঠতে পারেনি। দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলেও জানান চসিক কাউন্সিলর শফিউল আজিম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular