চবিতে ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষ, আহত ৪

0
70

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ৪ ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আমানত হল ও শাহ জালাল হলের সামনে এ সংর্ঘষের সূত্রপাত হয়।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষে জড়ায় উপগ্রুপ দুটি । এদের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সিএফসির উপগ্রুপের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এর মধ্যে সিক্সটি শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে।

সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দপ্তর সম্পাদক রমজানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উশৃংখল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র‌্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক অবস্থানে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here