এইচএসসি পরীক্ষার শেষ দিনে রাজনৈতিক কর্মসূচি, অভিভাবকদের সতর্কবার্তা বোর্ডের

0
89

বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকায় ৫ অক্টোবরের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অভিভাবকদের সতর্ক থাকতে বার্তা দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয়া হয়।

এতে বলা হয়, যেহেতু বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেহেতু উক্ত তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা সম্পন্ন করে নিরাপদে তাদের বাসস্থানে ফিরে যেতে পারে। সে লক্ষ্যে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে সর্বসাধারণকে এ বিষয়ে সহযোগিতা প্রদানের অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের প্রথম চারটি পরীক্ষা স্থগিত করে চলতি মাসের প্রথম সপ্তাহে সময়সূচি প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এইচএসসি পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here