লায়ন্স ক্লাব ব্লুমিং স্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রম

0
77

 

৩১ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ৯টায় লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের উদ্যেগে আই সাইট টেস্ট,ডায়াবেটিস টেস্ট, মশক নিধন এবং বাচ্চাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড এর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক মনিরুজ্জামান ইসলামাবাদী হাই স্কুলে অনুষ্ঠিত। লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের মাননীয় গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ,৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জহুর লাল হাজারী, রিজিওন ডিরেক্টর লায়ন উত্তম কুমার,রিজিওন রিজিওন চেয়ারম্যান কনসার্ন লায়ন এডভোকেট ইকবাল হোসেন এমজেএফ, জোন চেয়ারম্যান কনসার্ন লায়ন মোঃ আনিসুর রহমান,ক্লাবের আইপিপি আলহাজ্ব লায়ন আরমান রসুল উপস্থিত ছিলেন সকাল থেকে চলা কার্যক্রম সমূহে হতে লায়ন্স চক্ষু হাসলাতালের ক্যাম্প টিম এবং সাউদার্ন মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার এর দল সার্বিক সহযোগিতা করেন। লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট লায়ন মোঃ জিয়াউল হক সোহেলের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রুবেল রানার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ক্লাব প্রোগ্রাম চেয়ারম্যান ও প্রোগ্রাম চেয়ারপার্সন লায়ন মোঃ শামীম আজাদ রুবেল,ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন ও প্রোগ্রাম সেক্রেটারি লায়ন মো: ইলিয়াস, লিও মোহাম্মদ রাজু,লিও সাইফ উদ্দিন সহ প্রমূখ। প্রধান অতিথি মাননীয় জেলা গভর্নর লায়নদের সেবার হাত প্রসারিত করার আহবান জানান,অক্টোবর সার্ভিস মাসের ক্লোজিং প্রোগ্রাম আয়োজনে ভূয়সী প্রশংসা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here