লুটপাট ও দুর্নীতির কারণে জনরোষের শিকার সামশুল হক : মোতাহের

0
69

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী বিগত ১৫ বছরে এলাকায় নানা অনিয়ম, লুটপাট ও দুর্নীতি করেছেন। এর কারণে সামশুল হক জনরোষের শিকার হচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জনবিছিন্ন, নানা অপকর্মের হোতা স্বতন্ত্র প্রার্থী নিজের এবং অপকর্মের কারণে এখন জনগণের কাছে যেতে ভয় পাচ্ছেন, তাই তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অপপ্রচার শুরু করেছে। বিচ্ছিন্ন কিছু হলেও তা হচ্ছে, ক্ষুব্ধ জনতার ক্ষোভের বহি:প্রকাশ।তিনি সবাইকে আগামী ৭ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ডা. তিমির বরন চৌধুরী, আইয়ুব আলী, মেয়র আইয়ুব বাবুল, আ ক ম সামশুজ্জামান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশীদ, রাশেদ মনোয়ার, আ ম ম টিপু সুলতান চৌধুরী, মোহাম্মদ ফারুক, মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, আলমগীর আলম, এম এন এ নাছির, আবুল কালাম আজাদ, গোলাম সারোয়ার চৌধুরী মুরাদ, মোজাম্মেল হক রাজধন, মর্তুজা কামাল মুন্সি, জেলা যুবলীগের সদস্য আবদুল হান্নান লিটন, রাজু দাশ হিরু, নুর আলম সিদ্দিকী, রফিকুল আলম, ঋষি বিশ্বাস, শহিদুল আলী মঞ্জু, জহির উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here