এ বছর অমর একুশের বইমেলা হবে সিআরবির শিরীষ তলায়

0
69

অমর একুশের বইমেলা নগরীর জিমনেশিয়াম চত্বরে নয় সিআরবির শিরীষ তলায় আয়োজনের পক্ষে মত দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। রবিবার বিকেলে টাইগারপাস সংলগ্ন চসিক মেয়র কার্যালয়ের সম্মোলন কক্ষে চসিকের আয়েজনে বইমেলা প্রস্তুতি কমিটির সভায় তিনি এই মতামত ব্যক্ত করেন।

মেয়র বলেন, চসিকের উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ৯ ফ্রেরুয়ারি থেকে ২ মার্চ পযর্ন্ত ২৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরিষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরিষতলায় করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বই মেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।

তিনি আরো বলেন, উৎসবমুখর বাঙ্গালীর প্রাণের উৎসব এই বই মেলা হয়ে উঠে বাঙালির মিলন মেলায়। সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মী, পেশাজীবি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সাথে অমর একুশে বইমেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, প্রফেসর ড. মুহিতুল আলম, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কবি রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ।

উপস্থিত ছিলেন মহিউদ্দিন শাহ আলম নিপু, মো. জামাল উদ্দীন, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, রেহেনা চৌধুরী, দীপক দত্ত, মিজানুর রহমান শামীম, সাইফুল ইসলাম বাবু, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, আবদুল হালিম দোভাষ, সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ড.আজাদ বুলবুল, কবি ও লেখক অভিক ওসমান, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, মুহম্মদ নুরুল আবসার, কবি আইউব সৈয়দ, ড. সৌরভ সাখাওয়াত, ড. শামসুদ্দীন শিশির, মাসুদ বকুল, সনজিত আচার্য্য, শাহীন চৌধুরী, প্রভাষক তাসকিয়াতুন নূর তানিয়া, সঞ্জয় পাল, সাহাবুদ্দীন মজুমদার, চৌধুরী জসীমুল হক, দীপেন চৌধুরী, কালাম চৌধুরী, কামাল পারভেজ প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here