১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশেদাকে গ্রেফতার

0
61

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদা বেগমকে দীর্ঘ ১৯ বছর পর মহানগরীর বায়েজিদ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২৩ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, রাশেদা বেগম চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত ছিল। সে বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী মেয়েদের চাকুরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে একটি ভাড়া বাসায় ভিকটিদের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করত। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে জনৈক ভিকটিককে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করে। পরবর্তীতে ভিকটিম সুযোগ পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার পরিবার পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে।

ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে আসামি রাশেদা বেগমের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর হতে আসামি রাশেদা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। এই মামলায় আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামির অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here