ঋণখেলাপি হওয়ায় জাহাঙ্গীর ও স্ত্রীর পাসপোর্ট জব্দের নির্দেশ  

0
121

ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোমেনা আফরিন পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১ জুন) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৭৫ টাকা খেলাপি ঋণ আদায়ে সোস্যাল ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা মামলাটি করেন।

জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটডের নামে ব্যাংক থেকে ঋণখেলাপি হন। জাহাঙ্গীর কাশেম ট্রেডিং, ডায়মন্ড অটো ব্রিকসসহ আরও দুটি প্রতিষ্ঠানের নামে আল আরাফাহ ইসলামি ব্যাংক, ন্যাশনাল ব্যাংকেও ঋণখেলাপি তিনি।

জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর স্ত্রী রোমেনা আফরিন পরিচালক।

সোস্যাল ইসলামী ব্যাংকের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হয়ে দেশত্যাগের চেষ্টা করতে গিয়ে ইতোপূর্বে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারা এখনো ব্যাংকের টাকা আত্মসাৎ করে দেশত্যাগের পায়তারা করছে। আদালত শুনানি শেষে তাদের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here