হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আইসিইউতে

0
151

উপমহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা ইয়াহইয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি ভর্তি আছেন বলে আজ শুক্রবার জানিয়েছেন আল্লামা ইয়াহইয়ার ছেলে মাওলানা জুনায়েদ।

সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে আল্লামা ইয়াহইয়ার অবস্থার আরও অবনতি হলে তাকে গভীরভাবে পর্যবেক্ষণের জন্য বর্তমানে আইসিইউতে নিয়ে যান। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর ও সঙ্কটময় বলে জানিয়েছে চিকিৎসকরা।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার অসুস্থতা বেড়ে যাওয়ায় হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখেন। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর ও সঙ্কটময় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আল্লামা ইয়াহইয়া প্রায় দুই মাস ধরে অসুস্থ। তিনি কোমর ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এর আগে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ মে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। এরপর বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে গত ২৫ মে তিনি দেশে ফিরেন।

প্রসঙ্গত, আল্লামা ইয়াহইয়া ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here