চট্টগ্রামের কর্ণফুলীর তীরে নির্মিত হচ্ছে পার্ক-খেলার মাঠ

0
45

অপদখল ও নদী দূষণের শিকার কর্ণফুলী নদী। এমনকি নদী দখল করে গড়ে তুলছে অবৈধ সব স্থাপনা। এবার সে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ নদী রক্ষায় সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কর্ণফুলী নদীর তীরের উন্মুক্ত স্থানে জনসাধারণের জন্য নির্মাণ করছে পার্ক ও খেলার মাঠ।

বুধবার (১২ জুলাই) চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ফিরিঙ্গিবাজার এলাকায় জেলা প্রশাসনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

এসময় চসিক মেয়র রেজাউল করিম বলেন, কর্ণফুলী নদীকে সুরক্ষিত রেখে সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে সরকারি জমিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার বলেন, আরএস জরিপ থেকে শুরু করে হাল বিএস জরিপে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। উন্মুক্ত গ্রিন জোন ও পার্কটি নগরবাসীর চিত্তবিনোদনের জন্য একটি বিশেষ আকর্ষণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here